ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মুন্সি বাজার এলাকায় আশ্রয়ন কেন্দ্রের মাঠ প্রাঙ্গনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে মুন্সি বাজার আশ্রয়ন কেন্দ্রের মাঠে স্থানীয় বাসিন্দা মোঃ হামেদ মৃধা ও গ্রাম বাসীর আয়োজনে মোঃ জামাল মুন্সি, মোঃ হান্নান মোল্লা, হেলাল মোল্লার সার্বিক সহযোগিতায় কাদের মৃধার স্মরণে গ্রামের লাঠিয়াল বাহিনী খালি পায়ে ঢোলের তালে নেচে নেচে লাঠি খেলে লাঠিয়ালরা। চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা এবং অপরকে আঘাতের লক্ষে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এই দৃশ্য দেখে আগত দর্শকরা করতালির মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়াড়দের। আনন্দ আর হৈহুল্লোরের মধ‍্য দিয়ে এভাবেই চলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ লাঠি খেলা।


ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাঠি খেলা উদ্ধোধন করেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।


দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লার সভাপতিত্বে ইদ্রিস মোল্লার সঞ্চালনায় লাঠি খেলা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আল রেজা, পৌর যুবদলের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন মন্ডল, ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page

↑